Juz 30
الجزء ٣٠
- Ghunnah
- Qalqalah
- Ikhfa (Haqiqi)
- Ikhfa Shafawi
- Idgham with Ghunnah
- Idgham without Ghunnah
- Idgham Shafawi (Mimi)
- Madd Lazim (6 counts)
- Madd Wajib Muttasil (4-5 counts)
- Madd Jaiz Munfasil (2, 4, 6 counts)
Each word’s meaning appears right below it; the transliteration follows below the words.
Surah an-naba
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- عَمَّ يَتَسَاءَلُونَতারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?1 Views
- عَنِ النَّبَإِ الْعَظِيمِমহা সংবাদ সম্পর্কে,1 Views
- الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَযে সম্পর্কে তারা মতানৈক্য করে।1 Views
- كَلَّا سَيَعْلَمُونَনা, সত্ত্বরই তারা জানতে পারবে,1 Views
- ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَঅতঃপর না, সত্বর তারা জানতে পারবে।1 Views
- أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًاআমি কি করিনি ভূমিকে বিছানা1 Views
- وَالْجِبَالَ أَوْتَادًاএবং পর্বতমালাকে পেরেক?1 Views
- وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًاআমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,1 Views
- وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاতোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,1 Views
- وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًاরাত্রিকে করেছি আবরণ।1 Views
- وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًاদিনকে করেছি জীবিকা অর্জনের সময়,1 Views
- وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًاনির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।1 Views
- وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًاএবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।1 Views
- وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًاআমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,1 Views
- لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًاযাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।1 Views
- وَجَنَّاتٍ أَلْفَافًاও পাতাঘন উদ্যান।1 Views
- إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًاনিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।1 Views
- يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًاযেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।1 Views
- وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًاআকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।1 Views
- وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًاএবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।1 Views
- إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًاনিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,1 Views
- لِّلطَّاغِينَ مَآبًاসীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।1 Views
- لَّابِثِينَ فِيهَا أَحْقَابًاতারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।1 Views
- لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًاতথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;1 Views
- إِلَّا حَمِيمًا وَغَسَّاقًاকিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।1 Views
- جَزَاءً وِفَاقًاপরিপূর্ণ প্রতিফল হিসেবে।1 Views
- إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًاনিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।1 Views
- وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًاএবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।1 Views
- وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًاআমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।1 Views
- فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًاঅতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।1 Views
- إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًاপরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।3 Views
- حَدَائِقَ وَأَعْنَابًاউদ্যান, আঙ্গুর,3 Views
- وَكَوَاعِبَ أَتْرَابًاসমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।3 Views
- وَكَأْسًا دِهَاقًاএবং পূর্ণ পানপাত্র।3 Views
- لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًاতারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।3 Views
- جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًاএটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,3 Views
- رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًاযিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।3 Views
- يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًاযেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।3 Views
- ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًاএই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।3 Views
- إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًاআমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।3 Views
Surah an-naziat
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالنَّازِعَاتِ غَرْقًاশপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,3 Views
- وَالنَّاشِطَاتِ نَشْطًاশপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;3 Views
- وَالسَّابِحَاتِ سَبْحًاশপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,3 Views
- فَالسَّابِقَاتِ سَبْقًاশপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং3 Views
- فَالْمُدَبِّرَاتِ أَمْرًاশপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।3 Views
- يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُযেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,3 Views
- تَتْبَعُهَا الرَّادِفَةُঅতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;3 Views
- قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌসেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।3 Views
- أَبْصَارُهَا خَاشِعَةٌতাদের দৃষ্টি নত হবে।3 Views
- يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِতারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-3 Views
- أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةًগলিত অস্থি হয়ে যাওয়ার পরও?3 Views
- قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌতবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!3 Views
- فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌঅতএব, এটা তো কেবল এক মহা-নাদ,3 Views
- فَإِذَا هُم بِالسَّاهِرَةِতখনই তারা ময়দানে আবির্ভূত হবে।3 Views
- هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰমূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?3 Views
- إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًىযখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,1 Views
- اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।1 Views
- فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰঅতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?1 Views
- وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰআমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।1 Views
- فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰঅতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।1 Views
- فَكَذَّبَ وَعَصَىٰকিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।1 Views
- ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰঅতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।1 Views
- فَحَشَرَ فَنَادَىٰসে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,1 Views
- فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰএবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।1 Views
- فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰঅতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।1 Views
- إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰযে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।1 Views
- أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَاতোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?1 Views
- رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَاতিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।1 Views
- وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَاতিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।1 Views
- وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَاপৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।1 Views
- أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَاতিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,1 Views
- وَالْجِبَالَ أَرْسَاهَاপর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,1 Views
- مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْতোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।1 Views
- فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰঅতঃপর যখন মহাসংকট এসে যাবে।1 Views
- يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰঅর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে1 Views
- وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰএবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,1 Views
- فَأَمَّا مَن طَغَىٰতখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;1 Views
- وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَاএবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,1 Views
- فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰতার ঠিকানা হবে জাহান্নাম।1 Views
- وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰপক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,1 Views
- فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰতার ঠিকানা হবে জান্নাত।1 Views
- يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَاতারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?1 Views
- فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَاএর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?1 Views
- إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَاএর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।1 Views
- إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَاযে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।1 Views
- كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَاযেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।1 Views
Surah abasa
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- عَبَسَ وَتَوَلَّىٰতিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।1 Views
- أَن جَاءَهُ الْأَعْمَىٰকারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।1 Views
- وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰআপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,1 Views
- أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰঅথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।1 Views
- أَمَّا مَنِ اسْتَغْنَىٰপরন্তু যে বেপরোয়া,1 Views
- فَأَنتَ لَهُ تَصَدَّىٰআপনি তার চিন্তায় মশগুল।1 Views
- وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰসে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।1 Views
- وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰযে আপনার কাছে দৌড়ে আসলো1 Views
- وَهُوَ يَخْشَىٰএমতাবস্থায় যে, সে ভয় করে,1 Views
- فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰআপনি তাকে অবজ্ঞা করলেন।1 Views
- كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌকখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।1 Views
- فَمَن شَاءَ ذَكَرَهُঅতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।1 Views
- فِي صُحُفٍ مُّكَرَّمَةٍএটা লিখিত আছে সম্মানিত,1 Views
- مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍউচ্চ পবিত্র পত্রসমূহে,1 Views
- بِأَيْدِي سَفَرَةٍলিপিকারের হস্তে,1 Views
- كِرَامٍ بَرَرَةٍযারা মহৎ, পূত চরিত্র।1 Views
- قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُমানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!1 Views
- مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُতিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?1 Views
- مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُশুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।1 Views
- ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُঅতঃপর তার পথ সহজ করেছেন,1 Views
- ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُঅতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।1 Views
- ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُএরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।1 Views
- كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُসে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।1 Views
- فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِমানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,1 Views
- أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّاআমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,1 Views
- ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّاএরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,1 Views
- فَأَنبَتْنَا فِيهَا حَبًّاঅতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,1 Views
- وَعِنَبًا وَقَضْبًاআঙ্গুর, শাক-সব্জি,1 Views
- وَزَيْتُونًا وَنَخْلًاযয়তুন, খর্জূর,1 Views
- وَحَدَائِقَ غُلْبًاঘন উদ্যান,1 Views
- وَفَاكِهَةً وَأَبًّاফল এবং ঘাস1 Views
- مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْতোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।1 Views
- فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُঅতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,1 Views
- يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِসেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,1 Views
- وَأُمِّهِ وَأَبِيهِতার মাতা, তার পিতা,1 Views
- وَصَاحِبَتِهِ وَبَنِيهِতার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।1 Views
- لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِসেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।1 Views
- وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌঅনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,1 Views
- ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌসহাস্য ও প্রফুল্ল।1 Views
- وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌএবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।1 Views
- تَرْهَقُهَا قَتَرَةٌতাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।1 Views
- أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُতারাই কাফের পাপিষ্ঠের দল।1 Views
Surah at-takwir
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِذَا الشَّمْسُ كُوِّرَتْযখন সূর্য আলোহীন হয়ে যাবে,1 Views
- وَإِذَا النُّجُومُ انكَدَرَتْযখন নক্ষত্র মলিন হয়ে যাবে,1 Views
- وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْযখন পর্বতমালা অপসারিত হবে,1 Views
- وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْযখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;1 Views
- وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْযখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,1 Views
- وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْযখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,1 Views
- وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْযখন আত্মাসমূহকে যুগল করা হবে,1 Views
- وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْযখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,1 Views
- بِأَيِّ ذَنبٍ قُتِلَتْকি অপরাধে তাকে হত্য করা হল?1 Views
- وَإِذَا الصُّحُفُ نُشِرَتْযখন আমলনামা খোলা হবে,1 Views
- وَإِذَا السَّمَاءُ كُشِطَتْযখন আকাশের আবরণ অপসারিত হবে,1 Views
- وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْযখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে1 Views
- وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْএবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,1 Views
- عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْতখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।1 Views
- فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِআমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।1 Views
- الْجَوَارِ الْكُنَّسِচলমান হয় ও অদৃশ্য হয়,1 Views
- وَاللَّيْلِ إِذَا عَسْعَسَশপথ নিশাবসান ও1 Views
- وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَপ্রভাত আগমন কালের,1 Views
- إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍনিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,1 Views
- ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍযিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,1 Views
- مُّطَاعٍ ثَمَّ أَمِينٍসবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।1 Views
- وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍএবং তোমাদের সাথী পাগল নন।1 Views
- وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِতিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।1 Views
- وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍতিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।1 Views
- وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍএটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।1 Views
- فَأَيْنَ تَذْهَبُونَঅতএব, তোমরা কোথায় যাচ্ছ?1 Views
- إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَএটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,1 Views
- لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَতার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।1 Views
- وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَতোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।1 Views
Surah al-infitar
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِذَا السَّمَاءُ انفَطَرَتْযখন আকাশ বিদীর্ণ হবে,1 Views
- وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْযখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,1 Views
- وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْযখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,1 Views
- وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْএবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,1 Views
- عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْতখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।1 Views
- يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِহে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?1 Views
- الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَযিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।1 Views
- فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَযিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।1 Views
- كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِকখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।1 Views
- وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَঅবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।1 Views
- كِرَامًا كَاتِبِينَসম্মানিত আমল লেখকবৃন্দ।1 Views
- يَعْلَمُونَ مَا تَفْعَلُونَতারা জানে যা তোমরা কর।1 Views
- إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍসৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।1 Views
- وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍএবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;1 Views
- يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِতারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।1 Views
- وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَতারা সেখান থেকে পৃথক হবে না।1 Views
- وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِআপনি জানেন, বিচার দিবস কি?1 Views
- ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِঅতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?1 Views
- يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِযেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।1 Views
Surah al-mutaffifin
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَيْلٌ لِّلْمُطَفِّفِينَযারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,1 Views
- الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَযারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়1 Views
- وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَএবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।1 Views
- أَلَا يَظُنُّ أُولَـٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَতারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।1 Views
- لِيَوْمٍ عَظِيمٍসেই মহাদিবসে,1 Views
- يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَযেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।1 Views
- كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍএটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।1 Views
- وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌআপনি জানেন, সিজ্জীন কি?1 Views
- كِتَابٌ مَّرْقُومٌএটা লিপিবদ্ধ খাতা।1 Views
- وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَসেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,1 Views
- الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِযারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।1 Views
- وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍপ্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।1 Views
- إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَতার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।1 Views
- كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَকখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।1 Views
- كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَকখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।1 Views
- ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِঅতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।1 Views
- ثُمَّ يُقَالُ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَএরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।1 Views
- كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَকখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।1 Views
- وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَআপনি জানেন ইল্লিয়্যীন কি?1 Views
- كِتَابٌ مَّرْقُومٌএটা লিপিবদ্ধ খাতা।1 Views
- يَشْهَدُهُ الْمُقَرَّبُونَআল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।1 Views
- إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍনিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,1 Views
- عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَসিংহাসনে বসে অবলোকন করবে।1 Views
- تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِআপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।1 Views
- يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍতাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।1 Views
- خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَতার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।1 Views
- وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍতার মিশ্রণ হবে তসনীমের পানি।1 Views
- عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَএটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।1 Views
- إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَযারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।4 Views
- وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَএবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।4 Views
- وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَতারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।4 Views
- وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَـٰؤُلَاءِ لَضَالُّونَআর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।4 Views
- وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَঅথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।1 Views
- فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَআজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।1 Views
- عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَসিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,1 Views
- هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَকাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?1 Views
Surah al-inshiqaq
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِذَا السَّمَاءُ انشَقَّتْযখন আকাশ বিদীর্ণ হবে,1 Views
- وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত1 Views
- وَإِذَا الْأَرْضُ مُدَّتْএবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।1 Views
- وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْএবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।1 Views
- وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْএবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।1 Views
- يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِহে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।1 Views
- فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِযাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে1 Views
- فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًاতার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে1 Views
- وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًاএবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে1 Views
- وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِএবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,1 Views
- فَسَوْفَ يَدْعُو ثُبُورًاসে মৃত্যুকে আহবান করবে,1 Views
- وَيَصْلَىٰ سَعِيرًاএবং জাহান্নামে প্রবেশ করবে।1 Views
- إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًاসে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।1 Views
- إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَসে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।1 Views
- بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًاকেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।1 Views
- فَلَا أُقْسِمُ بِالشَّفَقِআমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার1 Views
- وَاللَّيْلِ وَمَا وَسَقَএবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে1 Views
- وَالْقَمَرِ إِذَا اتَّسَقَএবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,1 Views
- لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍনিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।1 Views
- فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَঅতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?1 Views
- 84:21۩ Sajdahوَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।1 Views
- بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَবরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।1 Views
- وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَতারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।1 Views
- فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍঅতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।1 Views
- إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍকিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।1 Views
Surah al-buruj
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِশপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,1 Views
- وَالْيَوْمِ الْمَوْعُودِএবং প্রতিশ্রুত দিবসের,1 Views
- وَشَاهِدٍ وَمَشْهُودٍএবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়1 Views
- قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِঅভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,1 Views
- النَّارِ ذَاتِ الْوَقُودِঅনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;1 Views
- إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌযখন তারা তার কিনারায় বসেছিল।1 Views
- وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌএবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।1 Views
- وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِতারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,1 Views
- الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌযিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।1 Views
- إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِযারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,1 Views
- إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُযারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।1 Views
- إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌনিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।1 Views
- إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُতিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।1 Views
- وَهُوَ الْغَفُورُ الْوَدُودُতিনি ক্ষমাশীল, প্রেমময়;1 Views
- ذُو الْعَرْشِ الْمَجِيدُমহান আরশের অধিকারী।1 Views
- فَعَّالٌ لِّمَا يُرِيدُতিনি যা চান, তাই করেন।1 Views
- هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِআপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?1 Views
- فِرْعَوْنَ وَثَمُودَফেরাউনের এবং সামুদের?1 Views
- بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍবরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।1 Views
- وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌআল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।1 Views
- بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌবরং এটা মহান কোরআন,1 Views
- فِي لَوْحٍ مَّحْفُوظٍলওহে মাহফুযে লিপিবদ্ধ।1 Views
Surah at-tariq
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالسَّمَاءِ وَالطَّارِقِশপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।3 Views
- وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُআপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?3 Views
- النَّجْمُ الثَّاقِبُসেটা এক উজ্জ্বল নক্ষত্র।3 Views
- إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌপ্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।3 Views
- فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَঅতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।3 Views
- خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍসে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।3 Views
- يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِএটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।3 Views
- إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌনিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।3 Views
- يَوْمَ تُبْلَى السَّرَائِرُযেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,3 Views
- فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍসেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।3 Views
- وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِশপথ চক্রশীল আকাশের3 Views
- وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِএবং বিদারনশীল পৃথিবীর3 Views
- إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌনিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।3 Views
- وَمَا هُوَ بِالْهَزْلِএবং এটা উপহাস নয়।3 Views
- إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًاতারা ভীষণ চক্রান্ত করে,3 Views
- وَأَكِيدُ كَيْدًاআর আমিও কৌশল করি।3 Views
- فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًاঅতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।3 Views
Surah al-ala
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَىআপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন3 Views
- الَّذِي خَلَقَ فَسَوَّىٰযিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।3 Views
- وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰএবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন3 Views
- وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰএবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,3 Views
- فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰঅতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।3 Views
- سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰআমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না3 Views
- إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰআল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।3 Views
- وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰআমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।3 Views
- فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰউপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,3 Views
- سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰযে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,3 Views
- وَيَتَجَنَّبُهَا الْأَشْقَىআর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,3 Views
- الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰসে মহা-অগ্নিতে প্রবেশ করবে।3 Views
- ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰঅতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।3 Views
- قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰনিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়3 Views
- وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰএবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।3 Views
- بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَاবস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,4 Views
- وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰঅথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।4 Views
- إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰএটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;1 Views
- صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।1 Views
Surah al-ghashiyah
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِআপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?1 Views
- وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌঅনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,1 Views
- عَامِلَةٌ نَّاصِبَةٌক্লিষ্ট, ক্লান্ত।1 Views
- تَصْلَىٰ نَارًا حَامِيَةًতারা জ্বলন্ত আগুনে পতিত হবে।1 Views
- تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍতাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।1 Views
- لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍকন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।1 Views
- لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍএটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।1 Views
- وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌঅনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,1 Views
- لِّسَعْيِهَا رَاضِيَةٌতাদের কর্মের কারণে সন্তুষ্ট।1 Views
- فِي جَنَّةٍ عَالِيَةٍতারা থাকবে, সুউচ্চ জান্নাতে।1 Views
- لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةًতথায় শুনবে না কোন অসার কথাবার্তা।1 Views
- فِيهَا عَيْنٌ جَارِيَةٌতথায় থাকবে প্রবাহিত ঝরণা।1 Views
- فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌতথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।1 Views
- وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌএবং সংরক্ষিত পানপাত্র1 Views
- وَنَمَارِقُ مَصْفُوفَةٌএবং সারি সারি গালিচা1 Views
- وَزَرَابِيُّ مَبْثُوثَةٌএবং বিস্তৃত বিছানো কার্পেট।1 Views
- أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْতারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?1 Views
- وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْএবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?1 Views
- وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْএবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?1 Views
- وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْএবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?1 Views
- فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌঅতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,4 Views
- لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍআপনি তাদের শাসক নন,4 Views
- إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَকিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,1 Views
- فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَআল্লাহ তাকে মহা আযাব দেবেন।1 Views
- إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْনিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,1 Views
- ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمঅতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।1 Views
Surah al-fajr
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالْفَجْرِশপথ ফজরের,1 Views
- وَلَيَالٍ عَشْرٍশপথ দশ রাত্রির, শপথ তার,1 Views
- وَالشَّفْعِ وَالْوَتْرِযা জোড় ও যা বিজোড়1 Views
- وَاللَّيْلِ إِذَا يَسْرِএবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে1 Views
- هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍএর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।1 Views
- أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍআপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,1 Views
- إِرَمَ ذَاتِ الْعِمَادِযাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং1 Views
- الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِযাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি1 Views
- وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِএবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।1 Views
- وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِএবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে1 Views
- الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِযারা দেশে সীমালঙ্ঘন করেছিল।1 Views
- فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَঅতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।1 Views
- فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍঅতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।1 Views
- إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِনিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।1 Views
- فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِমানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।1 Views
- وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِএবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।1 Views
- كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَএটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।1 Views
- وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِএবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।1 Views
- وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّاএবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল1 Views
- وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّاএবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।1 Views
- كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّاএটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে1 Views
- وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّاএবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,1 Views
- وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰএবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?1 Views
- يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِيসে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!1 Views
- فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌসেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।1 Views
- وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌএবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।1 Views
- يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُহে প্রশান্ত মন,1 Views
- ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةًতুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।1 Views
- فَادْخُلِي فِي عِبَادِيঅতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।1 Views
- وَادْخُلِي جَنَّتِيএবং আমার জান্নাতে প্রবেশ কর।1 Views
Surah al-balad
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِআমি এই নগরীর শপথ করি1 Views
- وَأَنتَ حِلٌّ بِهَـٰذَا الْبَلَدِএবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।1 Views
- وَوَالِدٍ وَمَا وَلَدَশপথ জনকের ও যা জন্ম দেয়।1 Views
- لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍনিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।1 Views
- أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌসে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?1 Views
- يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًاসে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।1 Views
- أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌসে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?1 Views
- أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِআমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,1 Views
- وَلِسَانًا وَشَفَتَيْنِজিহবা ও ওষ্ঠদ্বয় ?1 Views
- وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِবস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।1 Views
- فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَঅতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।1 Views
- وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُআপনি জানেন, সে ঘাঁটি কি?1 Views
- فَكُّ رَقَبَةٍতা হচ্ছে দাসমুক্তি1 Views
- أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍঅথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।1 Views
- يَتِيمًا ذَا مَقْرَبَةٍএতীম আত্বীয়কে1 Views
- أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍঅথবা ধুলি-ধুসরিত মিসকীনকে1 Views
- ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِঅতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।1 Views
- أُولَـٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِতারাই সৌভাগ্যশালী।1 Views
- وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِআর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।1 Views
- عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌতারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।1 Views
Surah ash-shams
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالشَّمْسِ وَضُحَاهَاশপথ সূর্যের ও তার কিরণের,1 Views
- وَالْقَمَرِ إِذَا تَلَاهَاশপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,1 Views
- وَالنَّهَارِ إِذَا جَلَّاهَاশপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,1 Views
- وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَاশপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,1 Views
- وَالسَّمَاءِ وَمَا بَنَاهَاশপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।1 Views
- وَالْأَرْضِ وَمَا طَحَاهَاশপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,1 Views
- وَنَفْسٍ وَمَا سَوَّاهَاশপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,1 Views
- فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَاঅতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,1 Views
- قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَاযে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।1 Views
- وَقَدْ خَابَ مَن دَسَّاهَاএবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।1 Views
- كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَاসামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।1 Views
- إِذِ انبَعَثَ أَشْقَاهَاযখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।1 Views
- فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَاঅতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।1 Views
- فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَاঅতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।1 Views
- وَلَا يَخَافُ عُقْبَاهَاআল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।1 Views
Surah al-layl
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰশপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,1 Views
- وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰশপথ দিনের, যখন সে আলোকিত হয়1 Views
- وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰএবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,1 Views
- إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰনিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।1 Views
- فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰঅতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,1 Views
- وَصَدَّقَ بِالْحُسْنَىٰএবং উত্তম বিষয়কে সত্য মনে করে,1 Views
- فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰআমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।1 Views
- وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰআর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়1 Views
- وَكَذَّبَ بِالْحُسْنَىٰএবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,1 Views
- فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰআমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।1 Views
- وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰযখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।1 Views
- إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰআমার দায়িত্ব পথ প্রদর্শন করা।1 Views
- وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰআর আমি মালিক ইহকালের ও পরকালের।1 Views
- فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰঅতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।1 Views
- لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَىএতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,0 Views
- الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰযে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।0 Views
- وَسَيُجَنَّبُهَا الْأَتْقَىএ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,0 Views
- الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰযে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।0 Views
- وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰএবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।0 Views
- إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰতার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।0 Views
- وَلَسَوْفَ يَرْضَىٰসে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।0 Views
Surah ad-duha
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالضُّحَىٰশপথ পূর্বাহ্নের,0 Views
- وَاللَّيْلِ إِذَا سَجَىٰশপথ রাত্রির যখন তা গভীর হয়,0 Views
- مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰআপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।0 Views
- وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰআপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।0 Views
- وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰআপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।0 Views
- أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰতিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।0 Views
- وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰতিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।0 Views
- وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰতিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।0 Views
- فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْসুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;0 Views
- وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْসওয়ালকারীকে ধমক দেবেন না।0 Views
- وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْএবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।0 Views
Surah ash-sharh
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَআমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?0 Views
- وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَআমি লাঘব করেছি আপনার বোঝা,0 Views
- الَّذِي أَنقَضَ ظَهْرَكَযা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।0 Views
- وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَআমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।0 Views
- فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاনিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।0 Views
- إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاনিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।0 Views
- فَإِذَا فَرَغْتَ فَانصَبْঅতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।0 Views
- وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبএবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।0 Views
Surah at-tin
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالتِّينِ وَالزَّيْتُونِশপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,0 Views
- وَطُورِ سِينِينَএবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,0 Views
- وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِএবং এই নিরাপদ নগরীর।0 Views
- لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍআমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।0 Views
- ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَঅতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।0 Views
- إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍকিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।0 Views
- فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِঅতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?0 Views
- أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَআল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?0 Views
Surah al-alaq
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَপাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন0 Views
- خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍসৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।0 Views
- اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُপাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,0 Views
- الَّذِي عَلَّمَ بِالْقَلَمِযিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,0 Views
- عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْশিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।0 Views
- كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰসত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,0 Views
- أَن رَّآهُ اسْتَغْنَىٰএ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।0 Views
- إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰনিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।0 Views
- أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰআপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে0 Views
- عَبْدًا إِذَا صَلَّىٰএক বান্দাকে যখন সে নামায পড়ে?0 Views
- أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰআপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।0 Views
- أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰঅথবা খোদাভীতি শিক্ষা দেয়।0 Views
- أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰআপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।0 Views
- أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰসে কি জানে না যে, আল্লাহ দেখেন?0 Views
- كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِকখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-0 Views
- نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍমিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।0 Views
- فَلْيَدْعُ نَادِيَهُঅতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।0 Views
- سَنَدْعُ الزَّبَانِيَةَআমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে0 Views
- 96:19۩ Sajdahكَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।0 Views
Surah al-qadr
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِআমি একে নাযিল করেছি শবে-কদরে।0 Views
- وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِশবে-কদর সমন্ধে আপনি কি জানেন?0 Views
- لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍশবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।0 Views
- تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍএতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।0 Views
- سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِএটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।0 Views
Surah al-bayyinah
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُআহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।0 Views
- رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةًঅর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,0 Views
- فِيهَا كُتُبٌ قَيِّمَةٌযাতে আছে, সঠিক বিষয়বস্তু।0 Views
- وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُঅপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।0 Views
- وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِতাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।0 Views
- إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَـٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِআহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।0 Views
- إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَـٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِযারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।2 Views
- جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُতাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।2 Views
Surah az-zalzalah
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَاযখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,0 Views
- وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَاযখন সে তার বোঝা বের করে দেবে।0 Views
- وَقَالَ الْإِنسَانُ مَا لَهَاএবং মানুষ বলবে, এর কি হল ?0 Views
- يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَاসেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,0 Views
- بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَاকারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।0 Views
- يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْসেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।0 Views
- فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُঅতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে0 Views
- وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُএবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।0 Views
Surah al-adiyat
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالْعَادِيَاتِ ضَبْحًاশপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,0 Views
- فَالْمُورِيَاتِ قَدْحًاঅতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের0 Views
- فَالْمُغِيرَاتِ صُبْحًاঅতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের0 Views
- فَأَثَرْنَ بِهِ نَقْعًاও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে0 Views
- فَوَسَطْنَ بِهِ جَمْعًاঅতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-0 Views
- إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌনিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।0 Views
- وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌএবং সে অবশ্য এ বিষয়ে অবহিত0 Views
- وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌএবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।0 Views
- ۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِসে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে0 Views
- وَحُصِّلَ مَا فِي الصُّدُورِএবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?0 Views
- إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌসেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।0 Views
Surah al-qariah
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- الْقَارِعَةُকরাঘাতকারী,0 Views
- مَا الْقَارِعَةُকরাঘাতকারী কি?0 Views
- وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُকরাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?0 Views
- يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِযেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত0 Views
- وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِএবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।0 Views
- فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُঅতএব যার পাল্লা ভারী হবে,0 Views
- فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍসে সুখীজীবন যাপন করবে।0 Views
- وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُআর যার পাল্লা হালকা হবে,0 Views
- فَأُمُّهُ هَاوِيَةٌতার ঠিকানা হবে হাবিয়া।0 Views
- وَمَا أَدْرَاكَ مَا هِيَهْআপনি জানেন তা কি?0 Views
- نَارٌ حَامِيَةٌপ্রজ্জ্বলিত অগ্নি!0 Views
Surah at-takathur
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- أَلْهَاكُمُ التَّكَاثُرُপ্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,0 Views
- حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَএমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।0 Views
- كَلَّا سَوْفَ تَعْلَمُونَএটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।0 Views
- ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَঅতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।0 Views
- كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِকখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।0 Views
- لَتَرَوُنَّ الْجَحِيمَতোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,0 Views
- ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِঅতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,0 Views
- ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِএরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।0 Views
Surah al-asr
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَالْعَصْرِকসম যুগের (সময়ের),0 Views
- إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍনিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;0 Views
- إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِকিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।0 Views
Surah al-humazah
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍপ্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,0 Views
- الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُযে অর্থ সঞ্চিত করে ও গণনা করে0 Views
- يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُসে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!0 Views
- كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِকখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।0 Views
- وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُআপনি কি জানেন, পিষ্টকারী কি?0 Views
- نَارُ اللَّهِ الْمُوقَدَةُএটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,0 Views
- الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِযা হৃদয় পর্যন্ত পৌছবে।0 Views
- إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌএতে তাদেরকে বেঁধে দেয়া হবে,0 Views
- فِي عَمَدٍ مُّمَدَّدَةٍলম্বা লম্বা খুঁটিতে।0 Views
Surah al-fil
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِআপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?0 Views
- أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍতিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?0 Views
- وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَতিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,0 Views
- تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍযারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।0 Views
- فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍঅতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।0 Views
Surah quraysh
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- لِإِيلَافِ قُرَيْشٍকোরাইশের আসক্তির কারণে,0 Views
- إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِআসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।0 Views
- فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِঅতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার0 Views
- الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍযিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।0 Views
Surah al-maun
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِআপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?0 Views
- فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَসে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়0 Views
- وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِএবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।0 Views
- فَوَيْلٌ لِّلْمُصَلِّينَঅতএব দুর্ভোগ সেসব নামাযীর,0 Views
- الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَযারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;0 Views
- الَّذِينَ هُمْ يُرَاءُونَযারা তা লোক-দেখানোর জন্য করে0 Views
- وَيَمْنَعُونَ الْمَاعُونَএবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।0 Views
Surah al-kawthar
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَনিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।0 Views
- فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْঅতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।0 Views
- إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُযে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।0 Views
Surah al-kafirun
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَবলুন, হে কাফেরকূল,0 Views
- لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَআমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।0 Views
- وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُএবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি0 Views
- وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْএবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।0 Views
- وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُতোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।0 Views
- لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِতোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।0 Views
Surah an-nasr
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُযখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়0 Views
- وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًاএবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,0 Views
- فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًاতখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।0 Views
Surah al-masad
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّআবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,0 Views
- مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَকোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।0 Views
- سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍসত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে0 Views
- وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِএবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,0 Views
- فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍতার গলদেশে খর্জুরের রশি নিয়ে।0 Views
Surah al-ikhlas
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- قُلْ هُوَ اللَّهُ أَحَدٌবলুন, তিনি আল্লাহ, এক,0 Views
- اللَّهُ الصَّمَدُআল্লাহ অমুখাপেক্ষী,0 Views
- لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْতিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি0 Views
- وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌএবং তার সমতুল্য কেউ নেই।0 Views
Surah al-falaq
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِবলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,0 Views
- مِن شَرِّ مَا خَلَقَতিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,0 Views
- وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَঅন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,0 Views
- وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِগ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে0 Views
- وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَএবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।0 Views
Surah an-nas
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِবলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,0 Views
- مَلِكِ النَّاسِমানুষের অধিপতির,0 Views
- إِلَـٰهِ النَّاسِমানুষের মা’বুদের0 Views
- مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,0 Views
- الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِযে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে0 Views
- مِنَ الْجِنَّةِ وَالنَّاسِজ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।0 Views